রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিলেটের টানা জয়ে উচ্ছ্বসিত দর্শকরা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বিপিএলে তিন ম্যাচ হারের পর নিজেদের মাঠে টানা দ্বিতীয় জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। এমন পারফর্মেন্সে উচ্ছ্বসিত সিলেটের দর্শকরা আশা করছেন, এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সিলেট এবারও ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারবে।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে ৮ রানে হারায় সিলেট স্ট্রাইকার্স। আরিফুল হক রনির নেতৃত্বে এটি দলের দ্বিতীয় জয়। এর আগে গত শুক্রবার ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে প্রথম জয় পায় স্বাগতিকরা।

এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সোনালি ট্রফি উন্মোচন হয়েছে সিলেটে। শনিবার সিলেট স্টেডিয়ামে কোনো খেলা ছিল না। বিকেল সাড়ে তিনটায় সিলেট স্ট্রাইকার্সের হাত ধরে ট্রফিটি উন্মোচন হয়। সিলেটের ক্রিকেটভক্তরা যাতে কাছ থেকে ট্রফিটি দেখতে পারেন সে জন্য এমন উদ্যোগ বলে জানিয়েছেন বিসিবির কর্মকর্তা। একদিন পর সবমিলিয়ে ভালো মোমেন্টাম পেয়ে গেছে টিম স্ট্রাইকার্স ও সিলেটের দর্শকরা।

যদিও প্রথম দুই ম্যাচে জয় পায়নি সিলেট স্ট্রাইকার্স। তবু গ্যালারিতে সিলেটের সমর্থকদের কমতি ছিল না। চট্টগ্রামের বিপক্ষে জয়ের পর উচ্ছ্বসিত সমর্থনের জন্য নিজেদের জয় সিলেটবাসীর প্রতি উৎসর্গ করেন ম্যাচসেরা ব্যাটার জাকির হাসান।

রোববার বিকেলে খুলনা টাইগার্সের বিপক্ষে সিলেটের জয়ের পর গ্যালারিতে থাকা দর্শকদের সঙ্গে কথা হয়। নিজেদের মাঠে দলের নিময়িত জয় দেখে তাদের উচ্ছ্বাসের শেষ নেই।

মাঠের পূর্বপ্রান্তে ক্লাব হাউজে বসে খেলা দেখছিলেন তাসনিম আলম। মা ও ভাইয়ের সঙ্গে মাঠে এসেছে স্কুলপড়ুয়া তাসনিম। নগরের টিলাগড় থেকে প্রতিদিন সিলেটের খেলা দেখতে আসেন। কিশোর তাসনিম বলছিলেন, ‘খেলা দেখে ভালো লাগছে। সিলেট ভালো খেলছে দেখে আরো বেশি খুশি তারা।’

তাসনিমের ভাই তানভীর পড়াশুনা করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ছোটো ভাইয়ের কারণে তিনিও প্রতিদিন মাঠে আসেন। তানভীর বলেন, ‘আমাদের বাবা সবসময় টিভিতে খেলা দেখেন। আমাদেরও খেলা নিয়ে আগ্রহ অনেক। সিলেটের খেলা হলে তো মাঠে আসতেই হয়। নিজেদের খেলা। ভালো করলেও আসবো, খারাপ করলেও। তবে এবার সিলেট ভালো করবে এমনটা আশা রাখছি।’

শহীদ আবু সাঈদ গ্যালারিতে একদল যুবক খেলা দেখতে এসেছে যাদের প্রায় সবার বয়স ২০-২২ বছর। তাদের মধ্যে মাহিন নামের এক যুবকের সঙ্গে কথা হয়। মাহিন জানায়, তারা নিয়মিত খেলা দেখতে আসেন। সিলেটের কানাইঘাট উপজেলায় তাদের বাড়ি। গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট খেলেন দলবদ্ধভাবে। সিলেটের খেলা দেখতে এসে বেশ উপভোগ করছেন।বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *