সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

জয় দিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

আজ থেকে মালয়েশিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫২ রানে অলআউট হয় নেপাল। জবাবে ৫ উইকেট হারিয়ে ১৩.২ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

মালয়েশিয়ার বাঙ্গিতে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে ১৩ রানে ২ উইকেট হারায় নেপাল।

শুরুর চাপ সামলে উঠতে না পারায় ১৮.২ ওভারে ৫২ রানে অলআউট হয় নেপাল। দলের হয়ে মাত্র দুইজন ব্যাটার দুই অংকে পৌঁছেছেন। ওপেনার সানা পারভিন সর্বোচ্চ ১৯ এবং সিমানা কেসি ১০ রান করেন।

নেপালের পাঁচ ব্যাটারকে সাজঘওে পাঠান বাংলাদেশের চার বোলার। বাকী ৫ ব্যাটার রান আউট হয়ে ফিরে যান।

বাংলাদেশের হয়ে জান্নাতুল মাওয়া ২টি, নিশিতা আকতার নিশি-ফাহমিদা ছোঁয়া-আনিসা আকতার ১টি করে উইকেট শিকার করেন।

জবাবে তিন ওভারের মধ্যে ১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে ২১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আকতার। ৯ রানের ব্যবধানে সাদিয়া ও সুমাইয়া বিদায় নিলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। সাদিয়া ১৬ ও সুমাইয়া ১২ রানে থামেন।

তবে ষষ্ঠ উইকেটে ১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আফিয়া আসিমা ও জান্নাতুল। আফিয়া ৯ ও জান্নাতুল ৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন জান্নাতুল।

আগামী ২০ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে জুনিয়র টাইগ্রেসরা।বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *