শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো বাংলাদেশ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

সেন্ট কিটসে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৬০ রানে হারিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ নারী দল।

যেকোন ফর্মেটের ক্রিকেটে ক্যারিবীয়দের বিপক্ষে টাইগ্রেসদের এটাই প্রথম জয়। যে কারনে এই জয়ের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

ঐতিহাসিক এই জয়ের পিছনের মূল কারিগর ছিলেন অধিনায়ক নিগার ও তার তিন স্পিনার নাহিদা আক্তার, রাবেয়া আক্তার ও ফাহিমা খাতুন। সিরিজে এখন ১-১’এ সমতা বিরাজ করছে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে পরাজিত হয়েছিল।

দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং থেকে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানেই গুটিয়ে দেয়।

নাহিদা আক্তার ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট। রাবেয়া খাতুন ও ফাহিমা নিয়েছেন ২টি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপে ধ্বস নামাতে তিন স্পিনার মিলে নিয়েছেন ৭ উইকেট। এর আগে পেসার মারুফা খাতুন ৩৫ রানে ২ উইকেট দখল করে শুরুর কাজটা করেছেন।

ক্যারিবীয় অধিনায়ক শিমেইন ক্যাম্পবেল সর্বোচ্চ ২৮ রান করেছেন। এছাড়া ১০ নম্বরে ব্যাট করতে নামা চেরি-এ্যান ফ্রেজার করেছেন ১৮ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ওপেনার হিলি ম্যাথুস মাত্র ১৬ রানে সাজঘরে ফিরে গেছেন।

টসে হেসে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ অধিনায়ক জ্যোতির ৬৮ রানে ভর করে ১৮৪ রান সংগ্রহ করে। যদিও অন্য প্রান্তে কোন ব্যাটারই সুবিধা করতে পারেনি। শোভানা মোস্তারি ২৩ ও স্বর্ণা আক্তার করেছেন ২১ রান। টপ অর্ডারে ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা- এই তিনজনের কাছ থেকে এসেছে যথাক্রমে ১৮, ১২ ও ১১ রান।

৩৩ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার ছিলেন কারিশমা রামহারাক। এছাড়া আলিয়াহ এ্যালেন ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

এই জয়ে বাংলাদেশ আইসিসি নারী চ্যাম্পিয়নশীপে ২৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে। নিউজিল্যান্ড ২৪ ম্যাচ খেলে ২১ পয়েন্ট সংগ্রহ করেছে, কিন্তু উন্নত রান রেটের কারনে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচ জিততে পারে তবে নিউজিল্যান্ডকে টপকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যগা অর্জন করবে।

শীর্ষ ৬টি দল বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে।

আর যদি বাংলাদেশ হেরে যায় তবে তাদেরকে অন্য পাঁচ দল- পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের সাথে বাছাইপর্ব খেলতে হবে। বাছাইপর্ব থেকে দুটি দল বিশ্বকাপের মূল পর্বে ছয় দলের সাথে যোগ দিবে।বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *