বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

চাহিদা মেটাতে চাল, ডাল ও চিনি সংগ্রহ করবে সরকার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

দেশের চাহিদা মেটাতে এবং বাজার স্থিতিশীল করতে সরকার আজ চাল, ডাল ও চিনি সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) ৫ম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

অর্থ উপদেষ্টা বলেন, চাল, চিনি ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে কমিটি প্রস্তাবগুলো অনুমোদন করেছে।

তিনি আরো বলেন, ‘আমরা রমজান মাসে বাজারে সরবরাহ সুষ্ঠুভাবে নিশ্চিত করার চেষ্টা করব, এমনকি আসন্ন রমজানের শেষ পর্যন্ত। সরবরাহের পাশাপাশি কঠোর নজরদারিও থাকবে।’

খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের প্রেক্ষিতে খাদ্য কর্তৃপক্ষ ভিয়েতনামের ভিয়েতনাম সাউদার্ন ফুড কর্পোরেশন (ভিনাফুড ১১) থেকে জি২জি পর্যায়ে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে। যার প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৪৭৪ দশমিক ২৫ মার্কিন ডলার।

বাণিজ্য মন্ত্রণালয়ের অপর একটি প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি’র (ওটিএম) অধীনে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১১৫ কোটি ৪২ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহ করবে। যার প্রতি কেজি  চিনির দাম পড়বে ১১৫ দশমিক ৪২ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত টিসিবি স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি’র (ওটিএম) অধীনে শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে ৯৮ কোটি ৪৫ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে। যার প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৯৮ দশমিক ৪৫ টাকা।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *