মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

টিম কম্বিনেশনের কারণে শান্ত একাদশে নেই: তামিম ইকবাল

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, অফ-ফর্মের জন্য নয়, টিম কম্বিনেশনের কারণে দলের শেষ ছয় ম্যাচে একাদশে সুযোগ হয়নি ব্যাটার নাজমুল হোসেন শান্তর।

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে বরিশালের ১১ ম্যাচের মধ্যে মাত্র ৫টিতে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক শান্ত। সব মিলিয়ে মাত্র ৫৬ রান করেছেন তিনি। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪১ রান ছাড়া বাকী চার ম্যাচেই এক অঙ্কে আউট হন শান্ত।

তামিম বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি বলতে পারি, তাকে ততটা খেলাতে পারিনি যতটা তাকে সুযোগ দেওয়া উচিত ছিল। কারণ আপনি যদি আমার দল লক্ষ্য করলে দেখবেন  আমাদের কম্বিনেশন সেট করা খুব কঠিন। প্রথম দুই থেকে চার ম্যাচে আমাদের কম্বিনেশন নির্ধারণ করা আমার কাছে অনেক কঠিন ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, পারফরমেন্সের জন্য বসে নেই শান্ত। রংপুরের বিপক্ষে ৪০এর বেশি রানের ভালো ইনিংস ছিলো তার। কম্বিনেশনের কারণে সুযোগ হচ্ছে না তার।’

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, শুধুমাত্র বিপিএল খেলছে বাংলাদেশের খেলোয়াড়রা। যা তাদের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

বরিশালের পাঁচ ম্যাচের মধ্যে দু’টিতে উইকেটরক্ষক হিসেবে খেলেছেন শান্ত। তামিম জানান, একটি বড় বাজেটের দলে এক পজিশনে অনেক অপশন থাকে। ব্যাটার হিসাবে শান্তকে কোথায় খেলাানো যায়, সেটি এখনও বুঝতে পারেননি বলে স্বীকার করেন  তামিম।

তামিম বলেন, ‘আমিও বুঝতে পারছি না, কোথায় তাকে ব্যাট করাতে হবে। বাঁ-হাতি বা ডান-হাতি সমন্বয় করা একটি সমস্যা। আমি চাই না, টপ-অর্ডারে তিনজনের সবাই বাঁ-হাতি হোক। আসলে অনেক কিছু আছে। আমি আবারও বলতে চাই, দলের প্রতি তার মনোভাব অসাধারণ কারণ সে এটাকে সহজভাবে নিয়েছে।’

গেল কয়েক ম্যাচে তামিমের সাথে ইনিংস শুরু করেছেন তাওহিদ হৃদয়। যদিও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন হৃদয়। তবে ম্যাচ প্রভাবিত করার মতো ইনিংস খেলেছেন তিনি।

নিয়মিত রান করেছেন তামিমও। তিন নম্বরে ভালো করেছেন ইংল্যান্ডের ডেভিড মালানও। তাই তামিমের মতে, টপ অর্ডারে জায়গা হচ্ছে না শান্তর।

একাদশে সুযোগ না পেলেও অনুশীলন সেশন মিস করেননি শান্ত। তামিম জানিয়েছেন, সবার সাথেই ভালো সময়  কাটাচ্ছেন।

তামিম বলেন, ‘আমিও এটা নিশ্চিত করতে চাই, দলের প্রতি তার মনোভাব দারুণ। বাংলাদেশ দলের অধিনায়ক ও দেশের অন্যতম সেরা ব্যাটারও সে। কিন্তু ঘরোয়া ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় খেলতে পারছেন না তিনি। তবে দলের সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের প্রতি তার মনোভাব বেশ ভাল। এ  জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।’

প্লে-অফ এবং প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত হবার পর, লিগে পর্বে নিজেদের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করার সুযোগ রয়েছে তামিমের।

তবে বেঞ্চের শক্তি পরীক্ষা করা হবে-নাকি সেরা একাদশ নিয়ে মাঠে নামবেন- নিশ্চিত করে বলতে পারেননি তামিম।

তিনি বলেন, ‘এটা অনেক কিছুর ওপড়নির্ভর করে। এটা নিয়ে এখনও কথা বলিনি। এর দু’টি দিক আছে। প্রথম কোয়ালিফাইয়ারের আগে আপনি কোন পরিবর্তন করতে চান কিনা, সেক্ষেত্রে আপনাকে টিম কম্বিনেশন ভাঙতে হবে। আমাদের ভাবতে হবে এটা আমাদের জন্য ভালো হবে কি না। কিন্তু যদি ইনজুরির উদ্বেগ থাকে, সে ক্ষেত্রে দু’একটি পরিবর্তন আসতে পারে। তবে আমরা এখনও সে বিষয়ে সিদ্ধান্ত নেইনি।’

শিরোপা ধরে রাখার লক্ষ্যে নিউজিল্যান্ডের পেসার এডাম মিলনেকে দলে যুক্ত করেছে বরিশাল। জানা গেছে, দু-একটি ম্যাচ খেলতে বরিশালে যোগ দিবেন দক্ষিণ আফ্রিকার তারকা ডেভিড মিলারও। কাইল মায়ার্সও ফিরবেন বলে আশা করা হচ্ছে। তবে দারুণ ছন্দে থাকা দলে কোন পরিবর্তন আনতে চান না বরিশাল অধিনায়ক।

তিনি বলেন, ‘আমরা নিউজিল্যান্ডের মিলনের সাথে চুক্তি করেছি। আরও দু’একজন ক্রিকেটারের সাথেও আলোচনা চলছে। ব্যক্তিগতভাবে, আমি পুরো সেট-আপ পরিবর্তনের পক্ষে নই। আমি মনে করি আমার দল ভালো করছে। যারা খেলছে সবাই অবদান রাখছে। আমরা যেসব জায়গায় শক্তিশালী করার প্রয়োজনবোধ করি, সেসব জায়গা শক্তিশালী করার চেষ্টা করবো। আমি মনে করি না আমাদের দলে বড় পরিবর্তন হবে।’

সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *