মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

জুলাইয়ের আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিল রাজনৈতিক নেতৃত্ব: এইচআরডব্লিউ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

২০২৪ সালের জুলাই মাসের গণ-আন্দোলনে পুলিশকে অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ সরাসরি রাজনৈতিক নেতৃত্বই দিয়েছিল বলে জানিয়েছে বিশ্বের অন্যতম স্বনামধন্য মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। ২৭ জানুয়ারি প্রকাশিত এইচআরডব্লিউ’র একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘অনেক পুলিশ কর্মকর্তা বলেছেন, তারা বিশ্বাস করেন যে, আন্দোলনের সময় অতিরিক্ত বলপ্রয়োগের নির্দেশ তারা রাজনৈতিক নেতৃত্ব থেকে পেয়েছেন।’

এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ইলেন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৫০ পৃষ্ঠার এই প্রতিবেদনটি ২৮ জানুয়ারি মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ‘বর্ষা-বিপ্লব পরবর্তী: বাংলাদেশের নিরাপত্তা খাতের স্থায়ী সংস্কারের রোডম্যাপ’ এ শীর্ষক প্রতিবেদনটি হস্তান্তর করে। 

এইচআরডব্লিউ’র সঙ্গে এক সাক্ষাৎকারে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমার মনে হয়, ওই অস্থিরতার সময় পুলিশের ভূমিকা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের থেকে বেশি নির্ধারিত হচ্ছিল রাজনৈতিক নেতাদের দ্বারা।’

অন্য একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল, এমনকি আশপাশের বাড়ি থেকে যারা আন্দোলন দেখছিল, তাদের ওপরও গুলি চালাতে। মূল উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি করা এবং মানুষকে বুঝিয়ে দেওয়া যেন তারা দেখার চেষ্টা না করে।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আন্দোলন চলাকালে পুলিশ কর্মকর্তারা প্রাণঘাতী বলপ্রয়োগের জন্য বারবার সরাসরি ও প্রচ্ছন্ন নির্দেশ পেয়েছিলেন।

একজন কর্মকর্তা ব্যাখ্যা করেন, ‘সিনিয়র কর্মকর্তারা আমাদের যারা ‘অরাজকতা’ সৃষ্টি করছে, তাদের কাউকে ছাড় না দেওয়ার এবং কঠোর হওয়ার নির্দেশ দেন।’

তিনি আরও বলেন, ‘তারা সরাসরি ‘গুলি চালাও’ না বললেও নির্দেশ ছিল স্পষ্ট; সর্বোচ্চ বল প্রয়োগ করো, যা প্রয়োজন মনে করো, তা-ই করো।’

একই কর্মকর্তা জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের সিনিয়র কর্মকর্তারা সরাসরি সিসিটিভি ফুটেজ দেখে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ভিডিও গেমের মতো গুলি চালানোর নির্দেশ দিচ্ছিলেন।

তিনি আরও উল্লেখ করেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে এ নির্দেশ দেন, যিনি পরে ডেপুটি কমিশনারদের নির্দেশ দেন।

প্রতিবেদনে এই নির্দেশের ধারাক্রম বাংলাদেশের পুলিশ কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আগস্টে একজন পুলিশ কর্মকর্তা আন্দোলনকারীদের সহিংসতা ঠেকানো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন, গুলি করি, মরে একটা। আহত হয় একটা। একটাই যায়, স্যার। বাকিডি যায় না। এইডা হইল স্যার সবচেয়ে বড় আতঙ্কের।’

ছাত্র আন্দোলনকারীদের অপহরণ ও নির্যাতন

২৬ জুলাই, ছয়জন ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকার একটি হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিতে গেলে সাদা পোশাকের পুলিশ তাদের অপহরণ করে। অতিরিক্ত বলপ্রয়োগ ও আওয়ামী লীগ সমর্থকদের হামলায় তারা আহত হয়েছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, তাদের এক সপ্তাহ ধরে গোপন স্থানে আটক রাখা হয় এবং একটি ভিডিও বিবৃতি দিতে বাধ্য করা হয়, যেখানে তারা আন্দোলন বন্ধের ঘোষণা দেন। তবে ১ আগস্ট তাদের মুক্তি দেওয়া হয়।

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করে ভারতে চলে যান।

আন্দোলনের পর সহিংসতা ও পুলিশের ভূমিকা

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ৫ আগস্টের পর পুলিশ বেশ কিছু সহিংস ঘটনার জন্ম দেয়।

উদাহরণস্বরূপ, ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশ বিক্ষোভে হতাহতদের বহনকারী গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এক প্রত্যক্ষদর্শীর মতে, হাতকড়া পরা অবস্থায় অন্তত একজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ৫৫ বছর বয়সী রাজিয়া বেগম বলেন, ‘আমার জীবনে আমি প্রথমবার নিরপরাধ মানুষকে এভাবে জীবন্ত পুড়িয়ে মারতে দেখলাম।’

তিনি জানান, প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলে পুলিশ তাদের ওপরও গুলি চালায়।

‘রাস্তা রক্তে ভেসে যাচ্ছিল,’ রাজিয়া বলেন।

তিনি যোগ করেন, ‘মানুষের পায়ে নয়, সরাসরি শরীরে গুলি করা হচ্ছিল।।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *