শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

বিপিএলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

টানা দ্বিতীয়বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল।

বিপিএলের ১১তম আসরের ফাইনালে আজ বরিশাল ৩ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম কিংসকে। গেল বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মত বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিলো বরিশাল।

এই নিয়ে দ্বিতীয়বারের মত ফাইনালের মঞ্চে হারলো চট্টগ্রাম। এর আগে ২০১৩ সালের ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে ৪৩ রানে হেরেছিলো চট্টগ্রাম। বিপিএলে এ পর্যন্ত সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি।

ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান করে চট্টগ্রাম কিংস। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে ৭ উইকেটে ১৯৫ রান করে বরিশাল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রামকে উড়ন্ত সূচনা এনে দেন ইমন ও নাফি। পাওয়ার প্লেতে ৫৭ রান তোলেন তারা। এর মধ্যে বরিশালের স্পিনার তানভীর ইসলামের করা চতুর্থ ওভারে ১৮ রান নেন ইমন-নাফি।

১১তম ওভারে চট্টগ্রাম ১শ রান স্পর্শ। একই ওভারে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইমন(৩০ বলে)।

১২তম ওভারের প্রথম ডেলিভারিতে ছক্কা মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নাফি। এজন্য ৩৭ বল খেলেছেন এই পাকিস্তানী ব্যাটার।

১৩তম ওভারের চতুর্থ বলে ইমন-নাফির উদ্বোধনী জুটি ভাঙ্গেন বরিশালের পেসার এবাদত হোসেন। বরিশালের উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৪ বলে ৬৬ রান করা নাফি। উদ্বোধনী জুটিতে ইমনের সাথে ৭৬ বলে ১২১ রান যোগ করেন নাফি।

নাফি ফেরার পরও চট্টগ্রামের রানের চাকা সচল রাখেন ইমন ও নতুন ব্যাটার ইংল্যান্ডের গ্রাহাম ক্লার্ক। তানভীরের করা ১৬তম ওভারে ৩টি ছক্কায় ২২ রান তুলে চট্টগ্রামের রান দেড়শতে নেন ইমন ও ক্লার্ক। এতে ২শ রানের সংগ্রহ পাবার সুযোগ সৃষ্টি হয় চট্টগ্রামের।

কিন্তু শেষ ৪ ওভারে ৩১ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম। পাকিস্তানের মোহাম্মদ আলির করা শেষ ওভার থেকে ২ উইকেটের বিনিময়ে মাত্র ৬ রান পায় চট্টগ্রাম। শেষ পর্যন্ত  ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রানের পুঁজি দাঁড় করায় চট্টগ্রাম।

২টি চার ও ৩টি ছক্কায় ২৩ বলে ৪৪ রানে আউট হন ক্লার্ক। ৬টি চার ও ৪টি ছক্কায় ৪৯ বলে অনবদ্য ৭৮ রান করেন ইমন। দ্বিতীয় উইকেটে ৪০ বলে ৭০ রান যোগ করেন ইমন-ক্লার্ক।

বরিশালের আলি ২১ রানে এবং এবাদত ৩৫ রানে ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৯৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা করে বরিশালও। চট্টগ্রামের মত পাওয়ার প্লেতে বরিশালকে ৫৭ রান এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়। সপ্তম ওভারে পঞ্চম বলে ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করেন  অধিনায়ক তামিম। ২৪ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কায় হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

নবম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন পেসার শরিফুল ইসলাম। প্রথম বলে তামিমকে এবং চতুর্থ বলে ইংল্যান্ডের ডেভিড মালানকে ফিরিয়ে দেন শরিফুল। ২৯ বলে ৫৪ রানে থামেন তামিম। হৃদয়ের সাথে ৪৯ বলে ৭৬ রানের জুটি গড়েন তামিম। মালান করেন ১ রান।

সাবধানে খেলে ১১তম ওভারে আউট হন হৃদয়। ৩টি চারে ২৮ বলে ৩২ রান করেন তিনি।

দলীয় ৯৬ রানে হৃদয় ফেরার পর বরিশালের জয়ের পথ তৈরি করেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ১৪ বলে ৩৪ ও পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহর সাথে ২৯ বলে ৪২ রানের জুটি গড়েন মায়ার্স। মুশফিক ৩টি চারে ৯ বলে ১৬ এবং মায়ার্স ৩টি করে চার-ছক্কায় ২৮ বলে ৪৬ রানে আউট হন।

১৮তম ওভারে মায়ার্স ও মাহমুদুল্লাহকে ফিরিয়ে চট্টগ্রামকে লড়াইয়ে ফেরান শরিফুল। এমন অবস্থায় জয়ের জন্য শেষ ২ ওভারে ২০ রান দরকার পড়ে বরিশালের।

১৯তম ওভারের চতুর্থ বলে এবং শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরে বরিশালকে জয়ের দ্বারপ্রান্তে নেন রিশাদ হোসেন। শেষ ওভারের তৃতীয় বলে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ২টি ছক্কায় ৬ বলে ১৮ রানে অপরাজিত থাকেন রিশাদ।

চট্টগ্রামের শরিফুল ৪ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

চট্টগ্রাম কিংস : ১৯৪/৩, ২০ ওভার (ইমন ৭৮*, নাফি ৬৬, আলি ১/২১)।

ফরচুন বরিশাল : ১৯৫/৭, ১৯.৩ ওভার (তামিম ৫৪, মায়ার্স ৪৬, শরিফুল ৪/৩৪)।

ফল : ফরচুন বরিশাল ৩ উইকেটে জয়ী।

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *