মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান অধিদপ্তরের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

প্রাথমিক শিক্ষকদের বদলি আবেদন অনলাইনে চলছে। এরই মধ্যে অভিযোগ এসেছে, বিভিন্ন এলাকায় 'বদলির প্রলোভন' দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ ধরনের প্রতারক চক্র থেকে শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে একটি বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে প্রতারক চক্র থেকে  সতর্ক থাকতে  প্রাথমিক শিক্ষকদের  প্রতি আহ্বান জানানো হয়েছে। 

অধিদপ্তরের বার্তায় বলা হয়, একটি প্রতারক চক্র অসৎ উদ্দেশ্যে বিশাল অংঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। শিক্ষক বদলি সংক্রান্ত কার্যক্রমে প্রশাসন বিভাগের কোনো সম্পৃক্ততা নেই। সকল শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের এমন প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সতর্ক থাকতে বলা হলো।

এ ধরনের প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বার্তায় বলা হয়েছে, কেউ প্রতারণার আশ্রয় নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অধিদপ্তরের সতর্ক বার্তায়  পিরোজপুর জেলার  কাউখালী  উপজেলায় ২০ এর কম শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য ০১৯৭৯৯১৭৫৬৮ নম্বর  থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এর পরিচয় দিয়ে ৩০ হাজার টাকা চাওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। 

তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই নম্বরটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করেন না এবং এই ধরনের কার্যক্রমের সাথে প্রশাসন বিভাগের কোনো সম্পৃক্ততা নেই।

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *