বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

রান্নার গ্যাস সাশ্রয়ের সহজ নিয়মগুলি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৪ আগস্ট, ২০২১

প্রত্যেক মাসে তাড়াতাড়ি গ্যাস শেষ হচ্ছে। কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী গ্যাসের দাম। এই রুটিন তো চলছে হরদম।খুব ধীরে ফুরাবে গ্যাস যদি কয়েকটা সহজ নিয়ম মেনে চলা যায়। তাই গৃহকর্ত্রীদের জন্য রইল রান্নার গ্যাস সাশ্রয়ের সহজ কিছু টিপস।

  • বার্নারে বসানোর আগে বাসনের নীচের অংশ সম্পূর্ণ শুকনো আছে কিনা দেখে নিন৷ না হলে ওই জলটুকু বাষ্পীভূত করার জন্য ১ থেকে ২ মিনিট গ্যাস খরচ হবে৷ রোজ যদি সেটুকু বাঁচাতে পারেন, বিন্দু বিন্দু করেই সিন্ধু সঞ্চিত হবে৷
  • রান্না শুরুর আগে হাতের কাছে তৈরি রাখুন সব উপকরণ৷ তরকারি কেটে রাখুন৷ মশলা তৈরি করে নিন৷ তার পর রান্না বসান, তাহলে গ্যাস জ্বালানোর পর এ সবের জন্য সময় দিতে হবে না৷
  • ফ্রিজের ঠান্ডা উপকরণ কখনওই সরাসরি রান্নায় ব্যবহার করবেন না৷ আগে সেগুলিকে ঘরের তাপমাত্রায় আনুন৷ তার পর রান্নায় ব্যবহার করুন৷

 

  • রান্না ফুটতে শুরু করলেই বার্নারের নব ঘুরিয়ে আঁচ কমিয়ে নিন৷ বাকি রান্না করুন ঢিমে আঁচে৷ এতে গ্যাস বাঁচবে৷ আবার রান্নার স্বাদও ভাল হবে৷
  • তলদেশ চ্যাটালো, এমন বাসন রান্নায় ব্যবহার করুন৷ পাত্র গভীর হলে গ্যাসের খরচ কম হবে৷ পাত্রের মুখ যত সম্ভব ঢাকা রেখে রান্না করবেন ৷ তাহলে গ্যাস কম খরচ হবে৷
  • রান্নায় যত বেশি সম্ভব প্রেশার কুকার ব্যবহার করুন ৷ তাহলে কম সময়ে বেশি রান্না হবে ৷ আপনার সময় ও গ্যাস, দুইয়ের-ই সাশ্রয় হবে৷
  • রান্নায় পানির ব্যবহার খুব প্রয়োজন ছাড়া পরিমিত রাখুন৷ তাহলে গ্যাস কম খরচ হবে৷
  • মাইক্রোওয়েভ থাকলে সেটিকে নানাভাবে ব্যবহার করুন৷ খাবার গরম করা, যাকে চলতি ভাষায় জ্বাল দেওয়া বলা হয়, সেটা তো বটেই৷ মাইক্রোওয়েভে অনেক রান্নার প্রথম থেকে শেষ, পুরোটাই করতে পারবেন৷
  • নিয়মিত চুলার বার্নার পরিষ্কার রাখুন। এটি যত নোংরা থাকবে; গ্যাস তত বেশি খরচ হবে। তাই ১৫ দিন অন্তর বার্নার ভালো করে পরিষ্কার করে নিন।
More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *