বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

না আছে আইসিইউ, না আছে অক্সিজেন সরবারহ, না আছে কোনো ঔষধপত্র: রুহুল কবির রিজভী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

কোভিড থেকে সেরে উঠে চার মাস পর প্রথমবার প্রকাশ্যে দলীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে তিনি ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালামও এ সময় রিজভীর সঙ্গে ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর তারা সেখানে ফাতেহা পাঠ করেন এবং দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

দীর্ঘদিন পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিজভী বলেন, “আপনারা দেখেছেন, টিকা নিয়ে কত নাটক হয়েছে এবং কত নাটক হচ্ছে। মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে নেওয়ার জন্য সরকারের এমন কোনো প্রচেষ্টা নাই সেটা তারা করছেন না।”

তিনি অভিযোগ করেন, “জেলা পর্যায়ে, ‍উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিৎসা নাই। না আছে আইসিইউ, না আছে অক্সিজেন সরবারহ, না আছে কোনো ঔষধপত্র।

“সত্যিকারের সরকার যদি থাকত, এমনটা হত না। দেড় বছর সময় পেলেন, কেন জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবারহ হয় না? সেখানে কেন প্রয়োজনীয় ঔষধপত্র নেই? এটার কারণ একটাই- লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত সরকার কখনোই জনগণের জীবন বাঁচাতে এগিয়ে আসবে না।”

গত ১৬ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয় রিজভীকে। জুন মাসে বাসায় ফিরলেও এখনও তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হচ্ছে।

অসুস্থ হওয়ার আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিতই সাংবাদিকদের সামনে আসতেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। শুক্রবার আবার যখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন, তার মুখে ছিল মাস্ক, সঙ্গে ছিল স্বল্প সংখ্যক নেতা-কর্মী।

রিজভী অভিযোগ করেন, “স্বাস্থ্যখাতে প্রত্যেকটি কেনা-কাটায় ভয়ঙ্কর দুর্নীতির কথা আজ উচ্চারিত হচ্ছে। অথচ সরকার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা ভিন্ন কথা বলছেন, তারা তেলেসমাতি কথা-বার্তা বলছেন- এই করছি, ওই করেছি।”

অন্যদিকে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে ‘করোনা হেল্প সেন্টারের’ মাধ্যমে স্বাস্থ্য সেবা দেওয়ার কথা তুলে ধরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. শহিদ হাসান, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান, নিলুফা ইয়াসমীন এ সময় উপস্থিত ছিলেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *