বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

তিন সপ্তাহ ধরে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক শহর ‘গ্রিনভিল’

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

ক্যালিফোর্নিয়ায় তিন সপ্তাহ ধরে চলা দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ছোট একটি ঐতিহাসিক শহর। 'গ্রিনভিল' নামের এই শহরটির পত্তন হয়েছিল একশ বছরের বেশি সময় আগে, বিখ্যাত ‘গোল্ড রাশের’ সময়। আগুনে ধ্বংস হয়ে গেছে সে সময়ে তৈরি অনেক ভবন ও দোকানপাট। বুধবার সন্ধ্যায় ডিক্সি ফায়ার নামে ওই দাবানল আঘাত হানে শহরটিতে। খবর আল জাজিরার।

প্লামাস কাউন্টির সুপারভাইজার কেভিন গস বৃহস্পতিবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘আগুন আমাদের পুরো শহর ধ্বংস করে দিয়েছে। আমাদের শহরের ঐতিহাসিক স্থাপনা, ঘর বাড়ি, আমাদের ব্যবসা বাণিজ্য ও শিশুদের স্কুল পুড়ে ছাই হয়ে গেছে।ঠিক কতগুলো ভবন পুড়ে গেছে কিংবা ধ্বংস হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি। তবে ফেসবুকে দেয়া ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভয়াবহ দাবানল ব্যবাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

ওই এলাকার প্রতিনিধি ডগ লামালফা একটি আবেগপূর্ণ ফেসবুক ভিডিওতে বলেছেন, ‘আজ রাতে আমরা আমাদের গ্রিনভিলকে হারিয়েছি। এখানে এখন কোনো শব্দ নেই। ভয়াবহ নীরবতা।’  

বুধবার উত্তর ও পূর্বদিক থেকে দাবানলের বিস্ফোরণ শোনা যাওয়ার পর প্লুমাস কাউন্টি শেরিফের অফিস থেকে শহরের প্রায় ৮০০ বাসিন্দাকে অনলাইনে সতর্কতা জারি করে বলা হয়, ‘শহরবাসী আসন্ন বিপদের মুখে। সবাইকে এক্ষুণি সরে যেতে হবে।’

গত ২১ জুলাই যে দাবানলের সূত্রপাত হয়েছিল, তা বাড়তে বাড়তে রাজ্যের বৃহত্তম দাবানলে পরিণত হয়। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ১৩০৫ বর্গকিলোমিটার এলাকা।

অগ্নিনির্বাপক দলের মুখপাত্র মিচ ম্যাটলো বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু আগুন নেভানের জন্য তা যথেষ্ট নয়।’

যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডাসহ ইউরোপের কয়েকটি দেশে দাবানল হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়তি তাপমাত্রাই দাবানলের ভয়াবহতার জন্য মূলত দায়ী বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *