শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মায় চলে যাচ্ছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৭ আগস্ট, ২০২১

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ী ইউনিয়নে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পদ্মা নদীর ভাঙনের কবলে বিলীন হওয়ার পথে। ইতিমধ্যে বিদ্যালয়টির এক-তৃতীয়াংশ নদীগর্ভে চলে গেছে। প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যালয়ের পুরোটাই নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা আছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৩৭ সালে বিদ্যালয়টি উপজেলার ধুলশুড়া ইউনিয়নে স্থাপিত হয়। পরে ২০০৭ সালে নদীভাঙনের কবলে পড়লে বিদ্যালয়টি উপজেলার সুতালড়ী ইউনিয়নে স্থানান্তরিত হয়। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় বিদ্যালয়টির ৪৫ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থবিশিষ্ট দুইতলা পাকা ভবন নির্মিত হয়। সে সময় পদ্মা নদী থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিদ্যালয়ের অবস্থান ছিল। তবে গত দুই বছরে পদ্মার ভাঙনে বিদ্যালয়টির এই দশা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দুই মাস আগে পদ্মা নদীতে পানি বাড়ার কারণে ভাঙন শুরু হয়। প্রথমে ভাঙনের তীব্রতা কম থাকলেও দুই সপ্তাহ ধরে তা বেড়েছে। ভাঙনের ফলে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত বিদ্যালয় ভবনের প্রায় এক-তৃতীয়াংশ নদীগর্ভে চলে যায়। যেভাবে নদীভাঙন শুরু হয়েছে, তাতে আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যালয় ভবনের সম্পূর্ণ অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

গতকাল সকালে বিদ্যালয়টির ভাঙনের খবর শুনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বিদ্যালয়টি পরিদর্শনে যান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, গত বছর বর্ষায় বিদ্যালয়টি ভাঙনের হুমকিতে পড়ায় উপজেলা শিক্ষা অফিস থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) লিখিতভাবে জানানো হয়। পাউবো বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়। তবে প্রয়োজনের তুলায় জিও ব্যাগের সংখ্যা কম হওয়ায় এ বছর বিদ্যালয়টি ভাঙনের কবলে পড়েছে।

এলাকাবাসীর ভাষ্য, দুই সপ্তাহ আগেও বিদ্যালয় থেকে নদী ৫০ থেকে ৬০ ফুট দূরে ছিল। ভাঙন তীব্র হওয়ায় দ্রুত সময়ে বিদ্যালয়টিসহ বিভিন্ন স্থাপনা ও বসতভিটা হুমকির মধ্যে পড়েছে। এ ছাড়া গত এক মাসে সুতালড়ী ইউনিয়নে শতাধিক পরিবার নদীভাঙনে তাঁদের বসতভিটা হারিয়েছেন। ভাঙনের ভয়ে অনেকে ঘরবাড়ি অন্যত্র স্থানান্তর করেছেন। কৃষিজমি, বিভিন্ন ফলের বাগান ও স্থাপনাও নদীগর্ভে বিলীন হয়েছে।

মানিকগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, ‘গত জুলাই মাসের শেষ সপ্তাহে বিদ্যালয়টির ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে উপজেলা প্রশাসন এক পত্র পাঠায়। তবে চরাঞ্চল আমাদের কর্মপরিধির বাইরে। তারপরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ১ আগস্ট থেকে বিদ্যালয়টি রক্ষার জন্য জরুরি ভিত্তিতে ২০০ মিটার অংশে প্রায় ৯ হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে।’সূত্রঃ প্রথম আলো

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *