বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

মেসি আসার গুঞ্জনে পিএসজির ফ্যান টোকেনের দাম বেড়েছে ৪৩ শতাংশ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৮ আগস্ট, ২০২১

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও লিওনেল মেসি যে পিএসজিতে আসছেন সেই গুঞ্জন ক্রমশ সত্যি হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ আগস্ট প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে আলোকসজ্জা-আতশবাজির মাধ্যমে ঘোষণাটি দেবে পিএসজি। এর আগে ২০১৭ সালে নেইমারকে দলে আনার সময় একইভাবে ঘোষণা দিয়েছিল তারা।

 

এদিকে, মেসির পিএসজিতে আগমনের খবর চাউর হওয়ার পর থেকে মাঠ ও মাঠের বাহিরে এর প্রভাব ব্যাপকভাবে পড়তে শুরু করেছে। ইতিমধ্যে দলটির অফিসিয়াল ফ্যান টোকেনের মূল্য বেড়ে গেছে ৪৩ শতাংশ। মেসি নামক ব্র্যান্ডের কারণেই যে এটা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

 

মহামারির কারণে দর্শকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ম্যাচের টিকিট বিক্রি করতে পারছে না ক্লাবগুলো। এছাড়া ক্লাবের অফিশিয়াল স্টোর ও জাদুঘর দেখিয়ে আয়ের রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এমতাবস্থায় সমর্থকদের জন্য ফ্যান টোকেনের ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ।

 

এক্ষেত্রে অর্থের বিনিময়ে ভক্তকে ফ্যান টোকেন কিনতে হবে। যারা এটি কিনবেন তারা ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ক্লাবের বিভিন্ন জিনিসপত্র কেনা, ভোটে অংশ নেওয়া, মতামত দেওয়া, এক্সক্লুসিভ জিনিসপত্রের সুবিধা পাওয়া, খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে পারা, পছন্দের জায়গায় বসে ম্যাচ দেখতে পারাসহ নানান সুযোগ-সুবিধা।

 

ফ্যান টোকেন চালু করা ক্লাবগুলোর মধ্যে রয়েছে- বার্সেলোনা, আর্সেনাল, পিএসজি, এএস রোমা, লিডস ইউনাইটেড, এসি মিলান, আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, গালাতাসারাইসহ আরও অনেক ক্লাব।

 

নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, মেসি পিএসজিতেই যাচ্ছেন। এর ফলেই ক্লাবটির ফ্যান টোকেনের দাম এক লাফে ৪৩ শতাংশ বেড়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *