বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

ভয়ংকর মৃত্যুপুরীর ভেতরে দেশকে নিপতিত করা হচ্ছে : রুহুল কবির রিজভী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১১ আগস্ট, ২০২১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিভিন্ন গণমাধ্যমের খবর হচ্ছে, খুলনা বিভাগে আজ প্রায় লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে, ২৪ জন লোক মারা গেছে, রংপুর বিভাগে প্রায় ১৯ জন লোক মারা গেছে। এটি সরকারি পরিসংখ্যান। বেসরকারি পরিসংখ্যান আরো বেশি। যদি একটা বিভাগে একদিনে লক্ষাধিক মানুষ সংক্রমিত হয়, তাহলে সারা দেশের কি অবস্থা। একটা ভয়ংকর মৃত্যুপুরীর ভেতরে বাংলাদেশকে নিপতিত করা হচ্ছে।’

 

মঙ্গলবার গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন ও সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে উপজেলা বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার উদ্বোধন ও সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

মন্ত্রীরা গলাবাজি করছে উল্লেখ করে রিজভী বলেন, মন্ত্রীদেরকে ছেড়ে দেয়া হয়েছে যে, সরকারের কেউ যেন সমালোচনা করতে না পারে। তোমরা সেই দিকটা লক্ষ্য রেখো, পাল্টা বলা শুরু করবে। যেমন সরকারের অন্যায়, সরকারের নানা ধরনের গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা, লুটপাট, অর্থপাচার ইত্যাদির বিরুদ্ধে কথা বলতে গেলেই তাকে যেন নানা ধরনের কলাকানুন বৃত্তে আটকিয়ে রাখা হয়। এখন করোনার এই অনিয়ম-দুর্নীতি, অব্যবস্থাপনার বিষয়ে কথা বলতে গেলেও মন্ত্রীরা সেই অবস্থান নিচ্ছেন।

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘গতকাল তথ্য মন্ত্রী বলেছেন, এরকম বিরুদ্ধাচারণ করলে পরে তাদেরকে শাস্তি পেতে হবে, আওয়ামী গতির সাথে না চললে তাকে শাস্তি পেতে হবে।’

 

তিনি বলেন, ‘সরকার এতো বড় বড় কথা বলেন। ছবিতে বড় বড় ফ্লাইওভার, উড়াল সেতু, দোতলা-তিনতলা রাস্তার ছবি দেখান। একদম উন্নয়নে ভেসে যাচ্ছে। একেবারে প্রবল উন্নয়নে বাংলাদেশ সয়লাম-এসব উন্নয়নের গল্প শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি।’

কিন্তু করোনার মতো মহামারী মোকাবিলা করার মতো যোগ্যতা যে সরকারের নাই, সেই সরকার এই সমস্ত গালগল্প শুনিয়ে মানুষের মনকে ভেজানোর যে চেষ্টা করছে, এটাতে মানুষের মন ভেজে না। সেই বোধটুকু এই সরকারের নাই।

কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম ও সদস্য রাশেদুল হকের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, মজিবুর রহমান, ডা. মাজহারুল ইসলাম, শাহ রিয়াজুল হান্নান প্রমূখ বক্তব্য রাখেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *