শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

লিওনেল মেসির কারণে পিএসজির ব্যবসা তুঙ্গে, চাহিদা নেই বার্সেলোনার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

লিওনেল মেসিকে হারিয়ে সমর্থক, জনপ্রিয়তা এবং সর্বোপরি ব্যবসা হারিয়েছে বার্সেলোনা। আর্জেন্টাইন তারকাকে দলে নিয়ে একদিকে যখন ফুল হাউস পিএসজি, তখন বার্সেলোনার শেয়ার এবং টিকিট বিক্রির হার রীতিমতো আশঙ্কা করার মত। গত বছরের মার্চে সর্বশেষ তারা মাঠে বসে খেলা দেখেছে। নতুন মরশুমে দর্শক ফিরছে ইউরোপের সব স্টেডিয়ামে।

 

ফিরছে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পেও। কিন্তু সেই আগ্রহ কোথায়! রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার প্রথম ম্যাচের জন্য ৩০ হাজার টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে বার্সেলোনা। কিন্তু শুক্রবার পর্যন্ত অর্ধেক বিক্রি হয়েছে তা। এটা বিস্ময়করই, আবার না-ও। এত দিন পর প্রিয় দলের খেলা মাঠে বসে দেখার জন্য যেখানে অধীর অপেক্ষা থাকার কথা, সেখানে এই নিরুত্তাপ আবহ যে লিওনেল মেসি না থাকায় তা অনুমান করাই যায়।

 

নইলে এক লাখ ধারণক্ষমতার স্টেডিয়ামে যেখানে লিগে গড় উপস্থিতি থাকে প্রায় ৫০ হাজার, সেখানে এত দিন পর মাঠে ফেরার ডাকে সাড়া দিয়েছেন কিনা মাত্র ১৫ হাজার। অবশ্য আজকের দিনে বিক্রি বাড়ার সুযোগ আছে। বার্সার ম্যাচের টিকিট বিক্রি কম হলেও শনিবার রাতে পিএসজির ম্যাচে ফুল হাউস থাকছে পার্ক দ্য প্রিন্সেস। ৪৮ হাজার দর্শক স্ট্রাসবুর্গের বিপক্ষে লিগের দ্বিতীয় এই ম্যাচটি দেখবে। যদিও সবার চোখ খুঁজে ফিরবে লিওনেল মেসিকে।

 

মেসি এই ম্যাচে না খেললেও ম্যাচের আগে মাঠে ঢুকে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলেই জানা গেছে। সার্জিও রামোসেরও মাঠে নামার জন্য আরো এক সপ্তাহ অপেক্ষা। কোপা আমেরিকা শেষ করে প্রাক-মরশুম প্রস্তুতি পুরোপুরি শেষ করতে না পারায় না খেলার সম্ভাবনা আছে নেইমারেরও। তবে এমবাপ্পে নামছেন তাঁর পিএসজিতে থাকা না-থাকার গুঞ্জনের মধ্যেই।

 

 

২০২০-এর ৭ মার্চ বার্সেলোনা ঘরের দর্শকদের সামনে শেষ ম্যাচটিও খেলেছিল সোসিয়েদাদের বিপক্ষে। তাতে লিওনেল মেসির শেষদিকে করা পেনাল্টিতে করা গোলে জয় পেয়েছিল কাতালানরা। নতুন মরশুম শুরুর আগে কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন সেই মেসি এখন অতীত, ‘আমাদের এখন মেসির বইটা বন্ধ করতে হবে। মনোযোগ দিতে হবে নতুন মরশুমে।’ কোচ হিসেবে কোম্যান এমনটা বলবেন সেটাই স্বাভাবিক। কিন্তু মেসির ক্লাব ছাড়ায় সারা বিশ্বে বার্সেলোনার সমর্থক এবং ব্যবসা যে মার খেয়েছে তাতে সন্দেহ নেই।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *