রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

গাজীপুরে ধারণক্ষমতার দেড়গুণ রোগী খালি নেই বারান্দাও

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

গাজীপুরে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যু হারও। করোনা রোগীদের চাপ বেড়েছে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার হাসপাতালটিতে করোনা ইউনিটে ধারণক্ষমতার দেড়গুণ রোগী ভর্তি করা হয়। ইউনিটের ভেতরে জায়গা না হওয়ায় অনেক রোগীকে ভর্তি করে বারান্দায় রাখা হয়েছে।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ২৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ সময়ে মোট ৫৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার অনুপাতে শণাক্তের হার ৪২ দশমিক ৫২ শতাংশ। তার আগের গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গত বৃহস্পতিবার সংক্রমণের হার ছিল ৪২ দশমিক ২৭ শতাংশ। ওই দিন করোনা শনাক্তের জন্য ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২৬৮ জনের করোনা শনাক্ত হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে করোনা রোগীর সিট আছে ১০০ জনের। আইসিইউ আছে ৮টি। গত বৃহস্পতিবার হাসপাতালে করোনা পজিটিভ ৫৬ জন এবং উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি হন ১০৩ জন রোগী। শুক্রবার ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছাড়েন ৩৭ জন। বিপরীতে হাসাপাতালে করোনা রোগী ভর্তি হন ১৬৭ জন। এদের মধ্যে ৮ জনকে আইসিইউ এবং ৯৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। অর্থাৎ এদিন ১০০ জনের জায়গায় ভর্তি আছেন ১৬৭ রোগী। ফলে বাড়তি রোগীদের জীবন বাঁচাতে বারান্দায় জায়গা করে দিতে হচ্ছে।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, গত বুধবার হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৪৭ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ৪৪ জন করোনা আক্রান্ত রোগী হিসেবে ভর্তি ছিলেন। তাদের মধ্যে আটজন ছিলেন আইসিইউতে। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে ছিলেন ১০৩ জন রোগী। তাদের মধ্যে বৃহস্পতিবার মারা গেছেন ৮ জন। মারা যাওয়াদের মধ্যে একজন করোনা পজিটিভ ও সাতজন আইসোলেশনে ছিলেন। শুক্রবার আইসিইউতে একজন এবং আইসোলেশনে চারজন মারা গেছেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হাফিজ উদ্দিন বলেন, হাসপাতালে ১০০ করোনা রোগীর জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করার মতো সক্ষমতা আমাদের রয়েছে। সেখানে দেড়গুণের বেশি রোগী ভর্তি করা হয়েছে। অনেক রোগীকে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার মাধ্যমে অক্সিজেন দেওয়া সম্ভব হচ্ছে না। তাদের আমরা অক্সিজেন সিলিন্ডার দিয়ে চিকিসাসেবা দিয়ে যাচ্ছি। সক্ষমতার বেশি রোগীকে আমরা সেবা দিয়ে যাচ্ছি।

ডা. হাফিজ উদ্দিন বলেন, এ হাসপাতালে করোনা রোগীদের জন্য ছয় হাজার লিটারের একটি কেন্দ্রীয় অক্সিজেন প্লান্টের ব্যবস্থা রয়েছে। এটি দিয়ে ১০০ জন করোনা রোগীর অক্সিজেন চাহিদা মেটানো সম্ভব। তা ছাড়া ৪৫৫টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। যার তিন ভাগের একভাগ রোগীদের সেবায় ব্যবহার করা যায়। বাকি দুই ভাগের একভাগ রিফিল করতে ও আনা-নেওয়ার জন্য হাসপাতালের বাইরে থাকে। প্রতিদিনই রোগী বাড়ছে। রোগীর চাপ আরও বাড়লে পরিস্থিতি কী হতে পারে তা সহজেই অনুমান করা যায়।

এ সময় হাসপাতালের পরিচালক আরও বলেন, আমাদের সবার স্বাস্থ্যবিধি মানা উচিত। করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। করোনা আক্রান্তের চেয়ে উপসর্গ নিয়ে বেশি রোগী কেন মারা যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, উপসর্গ নিয়ে রোগীরা বাড়িতে বসে থাকেন। যখন শ^াসকষ্ট বেড়ে যায়, অবস্থা বেশি খারাপ হয়, তখন তারা হাসপাতালে আসেন। হাসপাতালে আসার পর কারণ নির্ণয় করে চিকিৎসা শুরুর জন্য আমরা বেশি সময় পাই না। এ জন্য প্রাথমিক অবস্থায় হাসপাতালে আসা উচিত।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *