বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

রুই মাছের বিরিয়ানি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

দুর্গা পূজায় মাছের পদ না থাকলেই যেন নয়! তবে মাছের চেনা কোনো পদ নয় পূজা উপলক্ষে তৈরি করুন স্পেশাল মাহি বিরিয়ানি। রুই মাছ দিয়ে তৈরি এই বিরিয়ানি একবার খেলেই মুখে এর স্বাদ সব সময় লেগে থাকবে।

এই পদ মুর্শিদাবাদের নবাবি ঘরানার রাঁধুনিরা রেঁধেছিলেন প্রথম। পার্সিয়ান ‘মাহি’ শব্দের অর্থ মাছ। দমে রান্না করা এই মাছের বিরিয়ানি কিন্তু স্বাদে মাংসের বিরিয়ানির থেকে এতটুকুও কম নয়। পূজায় আমিষ খেতে চাইলে পাতে রাখতে পারেন মাহি বিরিয়ানি। রইলো রেসিপি-

উপকরণ

১. বড় রুই মাছ ১ কেজি
২. বাসমতি চাল ১ কেজি
৩. টকদই ৩-৪ কাপ
৪. পেয়াঁজ ৩টি মিহি করে কুচানো
৫. আদা দেড় টেবিল চামচ
৬. রসুন দুই টেবিল চামচ
৭. কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ
৮. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
৯. ধনে গুঁড়া ১ টেবিল চামচ
১০. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
১১. লেবুর রস ১টি
১২. শাহি জিরা আধা চা চামচ
১৩. জায়ফল-জয়িত্রী সামান্য
১৪. এলাচ, লবঙ্গ, দারুচিনি সামান্য
১৫. তেজপাতা ৪-৫ টি
১৬. বিরিয়ানি মসলা পরিমাণমতো
১৭. লবণ স্বাদ অনুযায়ী
১৮. জাফরান সামান্য
১৯. দুধ আধা কাপ ও
২০. ঘি পরিমাণমতো।

 

পদ্ধতি

মাছ ধুয়ে লবণ, হলুদ, সামান্য অদা রসুন বাটা আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন। দুধ একটু গরম করে তাতে জাফরান ভিজিয়ে রাখুন। অন্যদিকে চাল ধুয়ে ফুটন্ত পানিতে দিয়ে ৮০ শতাংশ রান্না করুন। তারপর পানি ঝরিয়ে বিছিয়ে রাখুন প্লেটে বা শুকনো পরিষ্কার কাপড়ের উপরে।

এবার ঘি গরম করে ১টি বড় পেয়াঁজ কেটে কুচি করে লাল করে ভেজে নিন। মাছ মাঝারি করে ভেজে তুলে রাখুন। এবার ঘি গরম করে প্রথমে সব আস্ত গরম মসলা ফোড়ন দিন। সুগন্ধ বের হলে পেয়াঁজ কুচি ছেড়ে কম আঁচে হালকা সোনালিরঙা করে রান্না করুন।

এতে আদা-রসুন ও কাঁচা মরিচ বাটা দিয়ে আবারও কষিয়ে নিন। এরপর একে একে ধনে, হলুদ, গোলমরিচ গুঁড়া সামান্য পানিতে গুলে নিয়ে ঢেলে দিন। মিনিট দুয়েক নাড়াচাড়া করুন। এরপরে আঁচ কমিয়ে দই দিয়ে ভালো করে কষান তেল মসলার উপরে না ওঠা পর্যন্ত।

অন্যদিকে লবণ, গরম মসলা আর মাছ দিয়ে ভালো করে নেড়ে ৩/৪ কাপ গরম পানি দিয়ে দিন। সামান্য গ্রেভি থাকতে আধা চা চামচ বিরিয়ানি মসলা দিয়ে নামিয়ে ফেলুন। তারপর একটু ভারি পাত্রে মাছ, ভাত, ঘি, বিরিয়ানি মসলা, ভাজা পেয়াঁজ দিয়ে পরতে পরতে সাজান।

 

উপরে দুধে ভেজানো জাফরান দিন। এবার পাত্রের মুখ শক্ত করে ঢেকে দমে বসান। ২৫-৩০ মিনিট মতো রাখুন। খুলে চামচ দিয়ে নেড়ে পরিবেশন করুন নতুন স্বাদের মাহি বিরিয়ানি।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *