বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

দীর্ঘ সময় ধরে মাস্ক পরে ত্বকের ক্ষতির সমাধান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১ আগস্ট, ২০২১

সারা বিশ্ব জুড়ে করোনার সংক্রমণ রুখতে মাস্ক পরা বাধ্যতামূলক। বাইরে বেরলেই পরতে হচ্ছে মাস্ক। কিন্তু দীর্ঘ সময় ধরে মাস্ক পরে থাকার ফলে ত্বকের ক্ষতি হচ্ছে।

ঠিকভাবে মাস্ক পরলে তা নাক আর মুখের উপর চেপে বসে, ফলে বাতাস ঠিকমতো খেলে না। কাজেই ওই অংশের তাপমাত্রা আর আর্দ্রতা খুব বেড়ে যায়। মাস্ক পরলে কিছুক্ষণ পর থেকেই মুখ গরম আর ভেজা ভেজা লাগতে শুরু করে। গরম আর ঘাম একসঙ্গে ত্বকে বিক্রিয়া করে, যার ফলে ব্রণ, ত্বকের রঙে তফাত, ট্রমা লাইনের মতো সমস্যা দেখা দেয়

মাস্ক ব্যবহারের ফলে অনেকের ত্বকে দেখা দিচ্ছে মাস্কের চাপের চিহ্ন, অ্যালার্জি, ফুসকুড়ি, ব্রেকআউটস এবং ছত্রাক সংক্রমণের মতন সমস্যাও। কিন্তু সারাক্ষণ মাস্ক পরলে ত্বকের ক্ষতি হতে পারে। বলছেন ত্বকের বিশেষজ্ঞরা।

দীর্ঘক্ষণ মাস্ক পরলে নাকের চারপাশে দেখা দিতে শুরু করে ব্রণর উপস্থিতি। মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। ছাল ওঠে কখনও। কিন্তু এই সমস্ত সমস্যার সমাধানও রয়েছে। মাত্র কয়েকটা জিনিস মাথায় রাখলেই এই সমস্যার সমাধান সম্ভব।

১)বাইরে থেকে ফিরে মুখ অয়েল-ফ্রি ফেসওয়াশ দিয়ে ধুয়ে হালকা ময়শ্চারাইজার লাগান। মাইল্ড বা হার্বাল ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন রোজ। ক্লিনজার দিয়ে পরিষ্কার করুন ত্বক। তারপর ব্যবহার করুন ময়েশ্চারাইজার। রুক্ষতা থেকে বাঁচবে আপনার ত্বক।

২)সিল্ক, ডেনিম এবং সিন্থেটিক কাপড়ের মাস্ক এড়িয়ে চলবেন। ব্যবহার করতে পারেন সুতির কাপড়ের মাস্ক। চাইলে বাড়িতেও মাস্ক তৈরি করে নিতে পারেন।বাইরে যাওয়ার সময় ব্যাগে ওয়েট টিস্যু রাখুন। মুখ ঘেমে গেলে টিস্যু দিয়ে মুছে নিন।

৩)কখনই ফিটিংস মাস্ক পরবেন না। এমন মাস্ক পরা উচিত যাতে সঠিকভাবে শ্বাস নিতে পারেন।

৪)দীর্ঘক্ষণ মাস্ক পরলে ঠোঁটেরও ক্ষতি। হাওয়াবাতাস প্রবেশ করতে পারে না বলে রুক্ষতা বাড়ে ঠোঁটেও। তাই মাস্ক পরার আগে ঠোঁচে লাগান পেট্রোলিয়াম জেলি।

৫)প্রতিদিন মাস্ক পালটান। সুতির কাপড়ের মাস্ক ব্যবহার করলে দুটো থেকে তিনটে কিনে রাখুন। যাতে বদলে বদলে ব্যবহার করতে পারেন। আর সুতির মাস্ক সাবান পানিতে ভালো ভাবে ধুয়ে শুকিয়ে নিয়ে ব্যবহার করবেন। বেশিক্ষণ পরার প্রয়োজন হলে একাধিক মাস্ক ব্যবহার করতে পারেন।

৬)মাস্ক পরলে কখনওই মেকআপ করবেন না। মেকআপে এমনিতেই লোমকূপ বন্ধ হয়ে যায়। হাওয়া প্রবেশ করতে পারে না। ব্রণর সমস্যা শুরু হয় তখন। তার উপর যদি মাস্ক পরতে হয়, আরও ক্ষতি। তাই মাস্ক পরলে মেকআপ এড়িয়ে চলাই ভালো।

৭)বেরনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। মাস্ক পড়ছেন বলে যে সানস্ক্রিন ব্যবহার করবেন না। তা একদমই নয়। আগের মতন সমস্ত স্কিন কেয়ার করা জরুরী। ভাল মানের ক্লিনজার এবং টোনার ব্যবহার করুন।

৮)যাঁদের ত্বক সেনসিটিভ, মাস্ক পরলে তাঁদের ত্বক লাল হয়ে যাওয়ার বা র‍্যাশ বেরোনোর আশঙ্কা থেকেই যায়। অনেক সময় জায়গাটা চুলকোয়, আঁশের মতো চামড়া উঠতে থাকে। মাস্কের মেটেরিয়ালের সঙ্গে ত্বকের বিক্রিয়ায় এমন হয়ে থাকে। বাড়ি ফিরেই মাস্ক খুলে ফেলুন। ঠান্ডা জলে ধুয়ে নিন জায়গাটা। তারপর অ্যালো ভেরা জেল লাগিয়ে নিলে ধীরে ধীরে লালচেভাব কেটে যাবে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *