শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ
শেয়ার বাজার.

পুঁজিবাজারের গঠনমূলক ও টেকসই সংস্কার নিশ্চিত করা ও তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য নিরাপত্তা জোরদার

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারের গঠনমূলক ও টেকসই সংস্কার নিশ্চিত করা ও তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য নিরাপত্তা জোরদার করেছে। আজ রোববার বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং

বিস্তারিত..

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেরচেয়ারম্যানকে পদত্যাগের আল্টিমেটাম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে আগামী শনিবার (৫ অক্টোবর) পর্যন্ত পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছেন বিনিয়োগকারীরা।   বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার

বিস্তারিত..

অস্থিরতায় লেনদেন শুরু হলেও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

বাংলাদেশ ব্যাংক যখন শেয়ারবাজারমুখী অনিয়ন্ত্রিত অর্থ প্রবাহ ঠেকাতে নজরদারি কঠোর করা শুরু করেছে, ঠিক তখন ১০ বছরের রেকর্ড অবস্থানে পৌঁছানোর পরও শেয়ারবাজারে অর্থ প্রবাহ বাড়াতে মার্জিন ঋণ নীতিমালা শিথিল করেছে

বিস্তারিত..

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ তদারকি করবে কেন্দ্রীয় ব্যাংক

করোনায় ব্যাংকগুলো বিনিয়োগ করার জায়গা পাচ্ছে না। এজন্য অনুৎপাদনশীল অনেক খাতে টাকা ঢালছে ব্যাংকগুলো। মূলত, তহবিল ব্যবস্থাপনার খরচ উঠাতে কিংবা বাড়তি লাভের আশায় ব্যাংকগুলো এ কাজ করছে, যা ব্যাংকের জন্য

বিস্তারিত..

ব্যাংক-শেয়ারবাজার খুলছে আজ 

ব্যাংক ও শেয়ারবাজার খুলছে আজ সোমবার। আজ ও আগামীকাল মঙ্গলবার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। আর শেয়ারবাজারে লেনদেন চলবে

বিস্তারিত..

আজ বন্ধ ব্যাংক-বীমা-শেয়ারবাজার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারঘোষিত বিধিনিষেধের মেয়াদ বেড়েছে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এ সময় সীমিত পরিসরে চলবে ব্যাংক লেনদেন। বিধিনিষেধের চলাকালে আজ ব্যাংক বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দিন

বিস্তারিত..

শেয়ার বাজারে-প্রকৌশল, ওষুধ ও বস্ত্র খাতে ১১০০ কোটি টাকার লেনদেন

সূচক ও লেনদেনে নতুন রেকর্ড গড়েছে দেশের পুঁজিবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেনও। গতকাল পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ছিল প্রকৌশল, ওষুধ ও বস্ত্র খাত। এ তিন খাতে ১ হাজার ১৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে প্রকৌশল ও বস্ত্র খাতে ৪০০ কোটি ও ওষুধ খাতে ৩৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক নিম্নমুখী ছিল। এর কিছু সময় পর সূচকের সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায়। এরপর আবার উত্থান ও পতনের মাধ্যমে উত্থান অবস্থায় লেনদেন শেষ হয়। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬ দশমিক শূন্য ৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৬ হাজার ৫৩৫ দশমিক ৮৭ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসউিটিক্যালস, জিপিএইচ ইস্পাত, ওরিয়ন ফার্মা লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, তিতাস গ্যাস ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এদিকে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিনশেষে ১৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৯ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করছে, যা আগের দিন ছিল ১ হাজার ৪২৪ দশমিক ৬০ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৯ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে গতকাল ২ হাজার ৩৮৫ দশমিক ৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৪২৪ দশমিক ৬০ পয়েন্টে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৫১১ কোটি ৬৬ লাখ ৫৮ হাজার টাকা, যা আগের কার্যদিবসে ছিল ২ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ২৪২টির, কমেছে ১০৩টির আর অপরিবর্তিত ছিল ২৯টি সিকিউরিটিজের বাজারদর। খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৯৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৯৩ শতাংশ দখলে নিয়েছে বস্ত্র খাত। ১৩ দশমিক ৩৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৭ দশমিক ৬৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল বিবিধ খাত। আর ৬ দশমিক শূন্য ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে জ্বালনি ও বিদ্যুৎ খাত। গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ সিকিউরিটিজ ছিল বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড, মালেক স্পিনিং লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, ফু-ওয়াং সিরামিক লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি ও ম্যাকসন্স স্পিনিং লিমিটেড। গতকাল এক্সচেঞ্জটিতে দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড, জেমিনি সি ফুড, সিমটেক্স লিমিটেড, মালেক স্পিনিং লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অ্যাপোলো ইস্পাত লিমিটেড, গোল্ডেন হারভেস্ট এগ্রো লিমিটেড, ফার কেমিক্যাল লিমিটেড, জিপিএইচ ইস্পাত লিমিটেড ও রহিমা ফুড লিমিটেড। অন্যদিকে ডিএসইতে গতকাল সবচেয়ে বেশি দর কমেছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, বিকন ফার্মাসিউটিক্যালস, জিবিবি পাওয়ার লিমিটেড, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ফাস ফাইন্যান্স লিমিটেড।

বিস্তারিত..

বীমা-শেয়ারবাজারও বন্ধ আজ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আজ বুধবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিস্তারিত..

২ শতাংশ বেড়েছে ডিএসইর পিই রেশিও

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ২ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। সূত্রমতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৮ দশমিক ৮১ পয়েন্ট। যা সপ্তাহ শেষে অবস্থান করছে ১৯ দশমিক ২০ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে দশমিক ৩৯ পয়েন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই অবস্থান করছে ৮ দশমিক ২০ পয়েন্টে, সিমেন্ট খাত ১৮ দশমিক ৩০ পয়েন্টে, সিরামিক খাত ৪১ দশমিক ৭০ পয়েন্টে, প্রকৌশল খাত ৩২ দশমিক ২০ পয়েন্টে ও আর্থিক খাত ৬৭৭ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করছে।

বিস্তারিত..

দর বাড়ার শীর্ষে বারাকা পতেঙ্গা ও জিপিএইচ ইস্পাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ তালিকার মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে  বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের। এর পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। সপ্তাহ শেষে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারদর বেড়েছে ৪০ দশমিক ১৩ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৬৩ কোটি ৫৬ লাখ ১৬ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ৩২ কোটি ৭১ লাখ ২৩ হাজার ২০০ টাকা। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে জিপিএইচ ইস্পাত। গত সপ্তাহে কোম্পানিটির ৩৩ দশমিক ৭৮ শতাংশ দর বেড়েছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৮২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৩৬ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা। দর বৃদ্ধির তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৩৩ দশমিক ২৯ শতাংশ দর বেড়েছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৫৮ কোটি ৯৫ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ১১ কোটি ৭৯ লাখ ৬ হাজার ৮০০ টাকা। গত সপ্তাহে ২৯ দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারটির ১৫৫ কোটি ৩৮ লাখ ৯০ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ৩১ কোটি ৭ লাখ ৭৮ হাজার টাকা।

বিস্তারিত..