বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

কেন অলিম্পিকে সোনার পদকে কামড় দেন খেলোয়াড়রা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

করোনাভাইরাসকে তোয়াক্কা না করেই চলছে টোকিও অলিম্পিক। তোয়াক্কা করলে আর তা আয়োজনই করা যেত না। কারণ ২০২১ সালের মাঝামাঝি সময়ে এসে চলছে অলিম্পিক -২০২০ এর আসর

এবারের অলিম্পিকে স্বাগতিক জাপানের জয়জয়কার। একের পর এক ইভেন্টে সোনা জয় করে যাচ্ছে জাপানিরা। চীন, অস্ট্রেলিয়াও কম যাচ্ছে না।

যাই হোক, যে এথলেটই সোনার মেডেল গলায় জড়াচ্ছেন তো তাতে কামড় বসিয়ে দিচ্ছেন। সোনার মেডেলে কামড় বসানোর একটা ছবি যেন ক্যামেরায় উঠতেই হবে।

প্রতিযোগিতায় পোডিয়ামে দাঁড়িয়ে বিজয়ী ক্রীড়াবিদেরা নিজেদের পদক কামড়ে ধরছেন- যা সবার চোখে পড়েছে। এর আগের অলিম্পিকেও এমনটাই দেখা গেছে।

এমনটা কেন করছেন ক্রীড়াবিদরা? অলিম্পিক পদক তো খাওয়ার বস্তু না। তবে তাতে কামড় দেন কেন? এটা কি অলিম্পিকের ‘আবশ্যিক’ বিষয়?

জবাবে  টোকিও অলিম্পিকের অফিশিয়াল টুইটার পেজ উল্টো এমনটা না করতে বলেছেন। তারা লিখেছে – ‘আমরা আনুষ্ঠানিকভাবে এটা নিশ্চিত করতে চাই যে অলিম্পিকের পদক কোনো খাওয়ার বস্তু নয়।’

এরপরও পদকজয়ীরা এ কাজ কেন করছেন সে বিষয়ে ইতিহাস জানালেন অলিম্পিক ইতিহাসবিদদের সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব অলিম্পিক হিস্টোরিয়ানসের নির্বাহী সদস্য ডেভিড ওয়ালিচেনস্কি।

সিএনএনকে তিনি বলেছেন, এটি একটি প্রাচীন সংস্কৃতি। সোনার মুদ্রা আসল নাকি নকল, সেটি পরীক্ষা করতে মানুষ সেই মূদ্রায় কামড় দিয়ে পরখ করে দেখত। কামড়ে মূদ্রায় দাগ পড়লে নিশ্চিত হওয়া যাবে, সেটি আসল সোনার। কারণ খাঁটি সোনায় সব সময়ই মানুষের দাঁতের চেয়ে নরম হয়। আর মূদ্রা নকল হলে কামড়ে দাগ তো পড়বেই না, দাঁতে ব্যথা করবে। মূলত এমন রীতি থেকেই অলিম্পিকে পদকে কামড় দেওয়ার ব্যাপারটি এসেছে। খেলা জিতে পাওয়া পদকটি আসল না নকল, সেটি কামড় দিয়ে পরখ করে দেখেন ক্রীড়াবিদেরা। তবে এখন ঠিক পরখের জন্য, বিষয়টি সংস্কৃতিতে রূপ নিয়েছে। তাই ক্রীড়াবিদেরা এমনটা করেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *