রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

নদী ও সমুদ্র বেষ্টিত বাংলাদেশকে রক্ষা করতে কাজ করছি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১ আগস্ট, ২০২১
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী ও সমুদ্র বেষ্টিত বাংলাদেশকে রক্ষা করতে কাজ করছি। এখানে সীমাবদ্ধতা আছে, চ্যালেঞ্জ আছে। সয চ্যালেঞ্জ ওভারকাম করে এগিয়ে যাব।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় সরকারি বাসভবন থেকে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সাস্টেইনএবল রিভার ড্রেজিং ঃ চ্যালেঞ্জেস এন্ড ওয়ে  ফরওয়ার্ড’  শীর্ষক  ওয়েবিনারে (জুম সভা)  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশকে রক্ষা করে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ বছরের ডেল্টা প্লান ঘোষণা করেছেন। নৌপথগুলো খননের মাধ্যমে নদীগুলোকে রক্ষা করা হবে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুসরণ করে সফলকাম হব।
ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমানের সঞ্চালনায় ওয়েবিনারে অন্যান্যের মধ্যে অংশ নেন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান গোলাম সাদেক, ডিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি  এন কে এ মোবিন, ইঞ্জিনিয়ার  মো. নুরুল আক্তার, খায়রুল মজিদ মনিরুল। প্রখ্যাত পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী বলেন, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে বঙ্গবন্ধু ৭টি ড্রেজার সংগ্রহ করেছিলেন। কিন্তু ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেধরনের কার্যক্রম আর চোখে পড়েনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী  শেখ হাসিনা প্রথমে দু’টি, এরপর ১০টি এবং ২০ টি ড্রেজার সংগ্রহ করেছেন। আরো ৩৫ টি ড্রেজার সংগ্রহের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, সরকার ১০ হাজার কিলোমটিার নৌপথ খননের লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে ২,৫০০ কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে।

সূত্রঃ বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *